Career - Official Website
Peace Islamic School, Rangpur
Background

Career Opportunities

Join our team and shape the future of education

Department

Questions about applying?

[email protected]

No active job circulars at the moment.

Please check back later.

Application Instructions

স্মারক নং: পইস/প্রশা/ ২০২৬০২৪২
তারিখ: ১৮/০৮/২০২৬ খ্রিঃ

নিয়োগ বিজ্ঞপ্তি - ২০২৬

“নিম্ন বর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে” বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ:
• পদের নাম: জুনিয়র শিক্ষক (মহিলা)
• যোগ্যতা/অভিজ্ঞতা: যেকোন বিষয়ে অনার্স (ইংরেজি ভার্সনে পড়াতে সক্ষম হতে হবে)।
• বেতন: প্রতিষ্ঠানের বিধি মোতাবেক।

দায়িত্বসমূহ:
১. নিয়মিত ক্লাস পরিচালনা করা।
২. পাঠ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এবং কার্যকর শ্রেণি কক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।
৩. রুটিন ও সময়সূচী প্রস্তুতে সহায়তাকরণ।
৪. শিক্ষার্থীদের শেখানোর জন্য বিভিন্ন কৌশল (গল্প বলা, শিক্ষামূলক খেলা ইত্যাদি) অবলম্বন।
৫. শিক্ষার্থীদের ক্লাসরুমে নিরাপদ রাখা, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উদ্যোগ গ্রহণ।
৬. ইন্টার‍্যাক্টিভ লার্নিং এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান।
৭. শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ বজায় রাখা।
৮. শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কাউন্সিলিং করা।
৯. পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রদানে সহায়তা।
১০. প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় যে কোন দায়িত্ব পালন করতে হবে।
১১. কো- কারিকুলামে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তোলার দায়িত্ব পালন করতে হবে।

আবেদন সংক্রান্ত তথ্যাবলি:
• আবেদন পদ্ধতি: প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (pisrangpur.com) প্রবেশ করে Job Corner ক্লিক করে “Online Apply” এর মাধ্যমে আবেদন করতে হবে।
• আবেদন ফি: ১০০/-
• আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া: বিকাশ থেকে ০১৮৫০-০৬৬১৬৬ নম্বরে ১০০/- পেমেন্ট করে ট্রানজেকশন আইডি অনলাইন আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
• আবেদনের তারিখ: ১৮/০৮/২০২৬ রাত ১০ হইতে ২৭/০৮/২০২৬ “রাত ১০টা” পর্যন্ত।
• বয়সসীমা: প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।
• “সরাসরি/ডাকযোগে” আবেদন গ্রহণ করা হবে না।
• পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিশেষ দ্রষ্টব্য: অনলাইন থেকে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

যোগাযোগ:
ঠিকানা: ইন্দ্রামোড়, নিউ শালবন, রংপুর।
ওয়েবসাইট: www.pisrangpur.com
ফেসবুক: peace islamic school rangpur
মোবাইল: ০১৮৫০-০৬৬১৬৬